শিরোনাম :
শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

ভোক্তা অধিকারের তদারকি অভিযান

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে, কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে ,
আজ বুধবার সকালে কক্সবাজার জেলার সদর বড় বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বড় বাজার এলাকার হোসাইন এন্ড ব্রাদার্সকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রিয় করার, মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৩৮,৪০ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫,০০০/-, জরিমানা আরোপ করা হয় ৷ একই সাথে বড় বাজার এলাকার মেসার্স রহমান ট্রেডার্সকে অধিক মূল্যে ডিম বিক্রয় করার অপরাধে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৪০মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫,০০০/-, জরিমানা আরোপ করা হয় ৷
একই সাথে হোসেন পোল্ট্রীকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মুরগি বিক্রয় করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৩৭,৪০ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ২,০০০/-, জরিমানা আরোপ করা হয় ৷
একই সাথে আরমান পোল্ট্রীকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মুল্যে মুরগি বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৪০ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫,০০০/-, জরিমানা আরোপ করা হয় ৷
এসময় কক্সবাজার সদর এলাকার বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ , ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর