শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

পেকুয়ায় স্লুইসগেট ভেঙ্গে ৫০ হাজার একর লবণ চষাবাদে অনিশ্চয়তা :

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায়  স্লুইসগেট ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করায় প্রায় ৫০ হাজার একর লবণ মাঠ পানির নীচে তলিয়ে গেলে চলতি মৌসুমে লবন চাষ অনিশ্চিতা দেখা দিয়েছে।
স্থানীয় কিছু আওয়ামীলী নেতা পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দায় স্লুইসগেট ভেঙ্গে দিয়ে পানি ঢুকিয়ে ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ করেন স্থানীয় চাষীরা।
স্থানীয় লবণ চাষীরা জানান, উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজারস্থ পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট দিয়ে পানি ব্যাবস্থাপনার মাধ্যমে উজানটিয়া ও মগনামা দু ইউনিয়নের ৫০হাজার একর জমিতে লবণ চাষাবাদ হয়ে আসছে,ওই স্লুইসগেট দখল করে মগনামা মটকাভাঙ্গা এলাকার নজুমিয়ার ছেলে নেজাম, মৃত অসিয়ুর রহমানের ছেলে হেলাল উদ্দিন, নুরুল হকের ছেলে আবুল কালাম নজু মিয়ার ছেলে মঈনউদ্দীন, অছিয়ুর রহমানের ছেলে কায়ুম মৎস্য চাষ করার জন্য পরিকল্পিত ভাবে স্লুইসগেট ভেঙ্গে দিয়ে লবণ চাষ না হওয়ার জন্য জোয়ারের পানি ঢুকিয়ে দিয়ে লবণের মাঠ প্লাবিত করে দেয়।
জানা যায় গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে মৎস্য ঘের কারবারীরা স্লুইসগেটি ভেঙ্গে পানি প্রবেশ করিয়ে লবণ মাঠ ও বসতবিটা পানির নীচে তলিয়ে যাচ্ছে। স্থানীয় লবনচাষী জামাল উদ্দিন প্রকাশ লুৎফর রহমান গ্রামবাসীদের নিয়ে ভাঙ্গা স্লুইসগেটে মাটি দিয়ে বাঁধ দিতে গেলে মৎস্য চাষীরা সশস্ত্র হামলা ও সংর্ঘষ হয়। বিষয়টি পেকুয়া থানা পুলিশকে অবগত করলে তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় লবণ চাষীরা বলেন সন্ত্রাসীরা সাবেক এমপি জাফর ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের একনিষ্ঠ সশস্ত্র সহযোগী। তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া না হলে সাধারণ চাষীরা চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। স্লুইসগেট ভেঙ্গে যাওয়ায় উজানটিয়ার সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা। ঘটনা বিষয়ে পেকুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। স্লুইসগেট জবর দকল মুক্ত ও রাস্তা মেরামতের জন্যে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলে উজানটিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সহকারী কমিশনার (এ্যাসিল্যান্ড) নুর পেয়ারা আকতারকে জরুরি ভিত্তিতে ব্যাবস্থা গ্রহনের দায়িত্ব দেয়া হয়েছে।
 এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমিশনার (ভূমি) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে সন্ত্রাসী ঘটনা ও স্লুইসগেট মেরামত দুটি বিষয় সামাধানের জন্য জরুরী ভাবে ইউএনও মহোদয়ের পরামর্শে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরীর কাছে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।


আরো বিভিন্ন বিভাগের খবর