শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১২রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত চার দালালকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও নয় কিশোরী রয়েছে। তারা সকলে উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী এলাকার মোঃ কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।
ওসি গিয়াস উদ্দিন বলেন, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৪ জনকে আটক করে উদ্ধার করা হয় ১২ জনকে।
উদ্ধার করা ভূক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
গিয়াস উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর