শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

এবার ডিম ও মুরগির ডেরাই ভোক্তা অধিকার

নিউজ রুম / ২১৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় এবার ডিম ও মুরগির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এ সময় অধিক মূল্যে ডিম ও মুরগি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্তদের মাঝে, হোসাইন এন্ড ব্রাদার্স, মেসার্স রহমান ট্রেডার্স ও আরমান পোল্ট্রীকে ৫ হাজার টাকা করে এবং হোসেন পোল্ট্রীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় অন্যান্য দোকানদারদের।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা চালান মো. ইমরান হোসাইন।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শও দেন ভ্রাম্যমাণ আদালতে।
উল্লেখ্য, মঙ্গলবার টিসিবির পণ্য দোকানে বিক্রি, চাউলের অধিক মূল্য নেয়া, পণ্যের মূল্য ঘসামাজা করে টেম্পারিং, মূল্য তালিকা না থাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের পণ্য বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্টানকে ৬০ হাজার টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়।
জরিমানার আওতায় আসা ব্যবসা প্রতিষ্টানগুলোর মাঝে, হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার, মেসার্স উদয়ন ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং বাঘা স্টোরকে ৫ টাকা জরিমানা করা হয়েছে ৷ কক্সবাজার শহরের বড় বাজারে পৃথক এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।
অভিযানে আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য সার্বিক নিরাপত্তা প্রদান করেন। জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ইমরান হোসাইন। ###


আরো বিভিন্ন বিভাগের খবর