শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আদালতে প্রতীকি হাতকড়া পড়ে আইনজীবীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :

আদালত প্রাঙ্গণ থেকে শিক্ষানবিশ আইনজীবীকে গ্রেপ্তার ও আদালত প্রাঙ্গণে মিছিল করা নিয়ে
কক্সবাজারে আইনজীবীরা নিজের পেশার সুরক্ষার দাবিতে প্রতীকি হাতকড়া পড়ে
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
নিজের ও পেশার সুরক্ষার দাবিতে প্রতীকি হাতকড়া পড়ে কক্সবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
এর আগে কোন মামলা বা অভিযোগ না থাকা স্বত্বেও রোববার আদালত প্রাঙ্গণ থেকে শিক্ষানবিশ আইনজীবী মুনতাকিম শুভকে আটক করে পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে শিক্ষানবিশ আইনজীবী আটকের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে সর্বদলীয় আইনজীবী সমাজ।
তারা বলেন, আদালত থেকে আসামী গ্রেপ্তারের ক্ষেত্রেও যেখানে সুনির্দিষ্ট আইন আছে, সেখানে একজন শিক্ষানবিশ আইনজীবীকে গ্রেপ্তার করে দৃষ্টতা দেখানো হয়েছে। কথায় কথায় এভাবে ছাত্ররা পুলিশ ও আদালতের উপর খবরদারি করলে সমস্ত সিস্টেম আগের অবস্থায় ফিরে যাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এসবের কারণে যেন মানুষকে বাধ্য হয়ে বলতে না হয় আগেই ভালো ছিলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারি শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার, জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মান্নান, নাসির উদ্দিন ও তৌহিদুল এহেসান প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর