শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

আরেক মামলা থেকে খালাস পেলেন সালাহউদ্দিন আহমেদ

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আরও একটি মামলা থেকে খালাস পেয়েছেন। ২০১১ সালে দায়ের করা একই মামলা থেকে বিএনপির আরও ১৫ নেতাকর্মীকেও খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩’র বিচারক সাইফুল এলাহী। মামলার শুনানিতে অংশ নেন আসামি পক্ষের আইনজীবী শামীম আরা স্বপ্না। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান, দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার মামলার চার্জ গঠন করা হয়। ওই মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করেন স্পেশাল আদালত। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় সালাহউদ্দিন আহমেদসহ অন্যদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এ মামলায় বিএনপি নেতা হেফাজতুর রহমান টিপু, জিয়াউল কবির, ইমরুল হাসান হান্নান ও মৌলভী রফিক আহমদের বিরুদ্ধেই চার্জ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

খালাস পাওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন- জয়নাল, রুবেল বড়ুয়া, আজিজুল হক, জালাল উদ্দিন, আবদুর রহিম, নুরুল আমিন, জসিম উদ্দিন ওরফে কানা জসিম, সাইফুল ইসলাম, সেলিম উল্লাহ ওরফে রাইফেল সেলিম, ইব্রাহিম খলিল, মো. হোছন, মো. বাবুল, সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম ও মনজুর আলম।

সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়ায় দায়ের করা তিনটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ২০১১ সালের ৩ জুন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ২০ জনের নাম উল্লেখসহ আড়াই হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছিল। মামলার ৭ নম্বর আসামি ছিলেন সালাহউদ্দিন আহমেদ। মামলায় ৬ জনকে গ্রেপ্তার ও অন্য সবাইকে পলাতক দেখিয়ে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর