শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা

নিউজ রুম / ২১৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় বিএসটিআই নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও পরিবেশন করার দায়ে পৃথকভাবে দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন ও বিএসটিআই প্রশাসন।
সোমবার (১১ নভেম্বর) দিনের বেলায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন- উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর দোকান ও বিভিন্ন বেকারীর কার্যক্রম পরিচালনা পরিদর্শন করি।
এসময় বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের দায়ে বরইতলীর নতুন রাস্তার মাথা এলাকার হ্যালো ব্রেড এর ম্যানেজার আবু ছালেহকে ৫০ হাজার টাকা, এবং চিরিঙ্গার মগবাজারের স্টার ব্রেড বেকারী এর স্বত্বাধিকারী মো:ফোরকানকে ৫০ হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা।
অভিযানে বিএসটিআই এর জেলার ইন্সপেক্টর রনজিত কুমার মল্লিক ও চকরিয়া থানার এসআই আনিছ সহ একটি পুলিশের টিম।


আরো বিভিন্ন বিভাগের খবর