শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ান শুটার গান, চায়না রাইফেলের গুলি ও গ্রেনেড উদ্ধার

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা পালানোর সময় ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড এবং দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।
সোমবার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর।
তবে দূর্বত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এডিআইজি আমির জাফর বলেন, বিকালে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে আরসা’র কতিপয় দূর্বৃত্ত সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দূর্বৃত্তদের ফেলে যাওয়া ১ টি হ্যান্ডগ্রেনেড, ১ টি দেশিয় তৈরী বন্দুক ও ১ টি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। “
উদ্ধার করা অস্ত্রগুলো উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএন এর কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর