শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মোটর সাইকেল আরোহী একজন বিদেশী নাগরিক নিহত

নিউজ রুম / ২২৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটর সাইকেল আরোহী একজন বিদেশী নাগরিক নিহত হয়েছেন;  ঘটনায় আহত হয়েছেন দুই পথচারি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন।
নিহত ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯) অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।
তবে আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে সরে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, বিকালে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটর সাইকেল কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি উখিয়ার উত্তর নিদানিয়া এলাকার বেলী শ্রীম্প হ্যাচারির সামনে পৌঁছালে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ীটির ধাক্কায় দুই পথচারি আহত হন।

নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে তথ্য দিলেও তিনি কোন সংস্থায় চাকুরি করেন তা নিশ্চিত করতে পারেননি ওসি।

আরিফ হোছাইন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর