শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক : ঢাকা থেকে কক্সবাজারে পরিবারের ঘুরতে এসে মো: রেজওয়ান মিসবাহ(১৩) নামে এক শিশু হঠাৎ হারিয়ে গিয়ে ছুটে আসে বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে। সে জানায় যে তার পরিবারের সাথে সমুদ্রের বীচে হাটাহাটি করার সময় তার পরিবারকে হারিয়ে ফেলে।

পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা শিশু মিসবাহের কাছ থেকে তার বাবার নাম্বার নিয়ে ফোন করেও তাদের পাওয়া যাচ্ছিলো না। পরে সুগন্ধা বীচের চৌকস অফিসার এসআই আলআমিন ও এএসআই তরুন দত্ত তাদের ফোর্স নিয়ে শিশু মিসবাহকে সন্ধানে নামে, মাইকিং করে। পরবর্তীতে দ্রুততম সময়ে শিশু মিসবাহের বাবাকে খুজে পান তারা। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের জিডি নং ৩৩২ মূলে মিসবাহকে তার পিতামাতার কাছে ফিরিয়ে দেয়া হয়।

আবার বিকেল ১৫:৩০ ঘটিকার দিকে সুগন্ধা বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশের কাছে খবর আসে শিশু রাহাতের(০৮) হারিয়ে যাওয়ার বিষয়ে। তৎক্ষণাৎ এএসআই তরুন দত্ত বেতার যন্ত্রের সাহায্যে সমুদ্র সৈকতে ডিউটিরত অন্যান্য পুলিশ সদস্যদেরকে শিশু রাহাতের হারিয়ে যাওয়ার বিষয়ে অবগত করে সকলে খোজে নামেন।
পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের বুদ্ধিদীপ্ততায় দ্রুততম সময়ের মধ্যে শিশু রাহাতকে খুজে পান। শিশু রাহাতকে খুজে পেয়ে তার পিতা রবিউল ইসলাম অত্যন্ত খুশি হন ও আবেগাপ্লুত হয়ে পড়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, শিশু মিসবাহ ও রাহাতকে উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের নিকট ফেরত দিতে পেরে অত্যন্ত আনন্দিত ও খুশি। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত আছি ও থাকবো।


আরো বিভিন্ন বিভাগের খবর