শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়া কক্সবাজারে গ্রেপ্তার

নিউজ রুম / ২৭৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস ) ফিরোজ ভুঁইয়া’কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের হোটেল দি কক্স টুডে’র একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
গ্রেপ্তার ফিরোজ ভুঁইয়া (৫২) সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি।
রহমত উল্লাহ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের অভিজাত হোটেল ‘দি কক্স টুডেতে’ অভিযান চালায়। এসময় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়া’কে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়নগজ্ঞ জেলার রুপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামী।
পুলিশ সুপার জানান, ‘কক্সবাজারে পরবর্তী কার্যক্রম শেষে তাকে রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। “


আরো বিভিন্ন বিভাগের খবর