শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ার দূর্ধর্ষ চোর গ্রেফতার

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ার দূর্ধর্ষ চোর আলমগীর (৪৫) কে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এস আই মহিউদ্দিনের নেতৃত্বে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আন্নর আলী মাতব্বর পাড়া এলাকার সাচু মিয়ার পুত্র।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন,পুলিশের বিশেষ অভিযানে আলমগীর প্রকাশ বাত্তি আলমগীর নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেকুয়া থানায় চুরি,হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে পেকুয়ার এই দূর্ধর্ষ চোর গ্রেফতার হওয়ায়  স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সে সরকারি  আবাসিক ভবন, পেকুয়া হাসপাতালের বিভিন্ন কোয়ার্টারে
চুরি সংগঠিত করে আসছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর