শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় পরোয়ানাভূক্ত ৬ আসামী গ্রেফতার

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

চকরিয়া থানার বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৬জন আসামীকে গ্রেফতার করেন পুলিশ। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অভিযানে এসব পলাতক আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ হেলাল উদ্দিন (২৬) উপজেলার ডুলাহাজারা ইউপির ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে, মোজাম্মেল হক (৩৫) বমুবিলছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের পানিস্যা বিল এলাকার শাহাব মিয়ার ছেলে, ,বিমল নাথ (৫৫) ডুলাহাজারা ইউপির মালুমঘাটস্হ ৩নং ওয়ার্ডের চা-বাগান এলাকার জোগেন্দ্র নাথের ছেলে,শাহাব উদ্দীন (৬২) পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মৃত হামিদ নুরের ছেলে,রুহুল কাদের (৩৬) সাহারবিল ইউপির ৩নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ও ইমরুল প্রকাশ ইমরুল্লা চোরা (২৪) পূর্ব বড় ভেওলা ইউপির ৮নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মৃত শেফায়েত কাদেরের ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া।তিনি জানান-গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় ধৃত আসামীরা পলাতক ছিলেন।স্বকৌশলে তাদেরকে আটক করা হয়।তবে গ্রেফতার মোঃ হেলাল উদ্দিন (২৬) এর বিরুদ্ধে থানার মামলা নং-২৯/২৪ইং, মোজাম্মেল হক (৩৫) এর বিরুদ্ধে থানার মামলা নং-২১/২৪ইং,বিমল নাথ (৫৫) এর বিরুদ্ধে সিআর,শাহাব উদ্দীন (৬২) এর বিরুদ্ধে সিআর, রুহুল কাদের (৩৬) এর বিরুদ্ধে ৩ মাসের সাজা ও প্রকাশ ইমরুল্লা চোরা (২৪) এর বিরুদ্ধে জিআর রুজু ছিলেন। তাদেরকে দুপুরের আদালতে সোপর্দ্দের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর