শিরোনাম :
পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

খুটাখালীতে উড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যূ

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে উড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে শিবলা দাশ (২২) নামের এক গৃহবধূর মৃত্যূ হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে এর্দূঘটনা ঘটেছে।
শিবলা দাশ (২২) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ফুলছড়ির জলদাশ পাড়ার রঞ্জিত দাশের স্ত্রী। সে এক কন্যা সন্তানের জননী। রঞ্জিত দাশ ওই এলাকার পেঠান দাশের ছেলে।
আত্ম-হত্যায় নিহতের বয়োবৃদ্ধ শাশুড় পেঠান দাশ জানান-আমি সকাল ৭টার দিকে এক মুটো মুলা শাক পুত্রবধূকে এনে দিয়ে আমি পাশ্ববর্তী দোকানের দিকে চলে যায়। ৯টার দিকে বাড়ীতে আসার সময় ওই শাক বাহিরে রয়েছে। পরে পুত্রবধূকে ডাকলে,কোন উত্তর না পেয়ে তাদের বাড়ীর ভিতরে ডুকলে দেখি শিবলা তীরে সাথে উড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তখন আমি চিৎকার করলে,প্রতিবেশীরা আসেন।
প্রতিবেশীরা জানান-আত্মহত্যাকারী শিবলার শাশুড়ের কান্না জড়িত আওয়াজ শোনে আমরা এগিয়ে এসে দেখি শিবলা দাশ ফাঁস খেয়ে ঝুলে রয়েছে।
শিবলা দাশের স্বামী রঞ্জিত দাশ জানান-আমাকে মাছ ধরতে যাওয়ার জন্য আমার স্ত্রী ডেকে দেন।তখন আমি ঘুম থেকে উঠে এলাকার বন্ধুদের সাথে মেধের খালে মাছ ধরতে যায়।দুপুর ১২ টার দিকে বাড়ী এসে শোনি,আমার স্ত্রী ফাঁস খেয়ে মারা গেছে।আমি এসেও এমন দৃশ্য দেখি।আমার অবুঝ শিশুটি কান্না করছে।আমার সংসারে কোনদিন মনোমালিন্য হয়নি,কেন এমন কাজ করলো জানি না।এমন কি এলাকার কারো সাথে তার মত বিরোধ নেই।পরে পুলিশ এসে লাশটি নিয়ে গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া বলেন-উড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে শিবলা দাশের মৃত্যু হয়েছে। তবু ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর