শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান।
নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, সকালে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার মধ্যম নাপিতখালী এলাকায় এক ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কক্সবাজারমুখি ‘কক্সবাজার এক্সপ্রেসের’ লোকো মাস্টার লোকটিকে দেখতে পেয়ে বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই লোকটি সরে না যাওয়ায় এক পর্যায়ে ধাক্কা লেগে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
পরে স্থানীয়দের খবরে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে বলে জানান ওসি।
মশিউর জানান, নিহতে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, তিনি লবণ মাঠের শ্রমিক হতে পারে।
রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর