শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

টেকনাফে সমুদ্রে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ২

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে মহেশখালীপাড়া সমুদ্রে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। নিখোঁজদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নুর কামাল (১২), সে টেকনাফ সদর ইউনিয়নের কোনকারপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজরা হলো ইমরান হোসেন (১২) এবং নজরুল হক (১২)। তারা একই এলাকার আসরাফিয়া দারুন নাজাত মাদ্রাসার ছাত্র।
নিখোঁজ ইমরান হোসেনের বাবা মো. কামাল। তিনি জানান, ‘মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে ঘুরতে এসে সাগরে গোসল করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমার ছেলে ও আরেকজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধার করতে কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।’
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার বলেন, ‘আজ দুপুরে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর