শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ইকরাম চৌধুরী :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।
আজ রবিবার বিকেলে উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।
প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ ৫ টি স্থাপনা ভস্মিভূত হওয়ার তথ্য দিলেও আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কাজ করছেন বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, বিকেলের দিকে উখিয়ার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টার আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরা আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।
ওসি বলেন, ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও আগুনের সূত্রপাতের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।


আরো বিভিন্ন বিভাগের খবর