শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

মহেশখালীতে জি-থ্রি রাইফেলসহ ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

এস এম রুবেল :
কক্সবাজারের মহেশখালী থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র জি-থ্রি রাইফেল ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও গুলি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার সময় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামে  অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসময় ১টি বিদেশী জি-৩ রাইফেল, ১টি দোনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি এলজি, ৯ রাউন্ড গুলি, গুলি ভর্তি ১টি ম্যাগজিন উদ্ধারসহ একজনকে আটক করে।
আটককৃত ব্যাক্তি বড় ডেইল গ্রামের আবদু শুক্কুরের পুত্র মুহাম্মদ সাজেদ (২৫)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদ জানান, এসআই আল আমিন, এসআই মহসীন চৗেধুরীসহ পুলিশের একটি দল নিয়ে বড়মহেশখালীর বড় ডেইলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন ব্যক্তি পালিয়ে গেলেও সাজেদ নামের একজনকে আটক করে। ওইসময় বসতঘরে তল্লাশী চালিয়ে অস্ত্র ও গুলি গুলো উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, “আটককৃত ব্যক্তি অস্ত্র পরিবহনের কাজে জড়িত ছিল। অস্ত্রের মূল উৎস ও তার সাথে জড়িতদের ধরতে পুলিশের আলাদা দল কাজ করছে।”
তবে স্থানীয়রা বলছেন, চলতি লবন মৌসুমে জমি দখল-বেদখল নিয়ে বড় ধরণের পরিকল্পনা করতে এই বিদেশী অস্ত্র গুলো মজুদ করা হচ্ছে এবং দেশীয় অস্ত্র মহেশখালীর পাহাড়ের কারখানা থেকে সংগ্রহ করেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর