শিরোনাম :
পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজার সদরের খুরুশকুল থেকে   ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। ওই সময় একটি সিএনজিও জব্দ করেছে অভিযান পরিচালনাকারী দল।
 সোমবার রাত সাড়ে ৯ টায় খুরুশকুল ইউপির ৯ নং ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড হইতে সাম্পানঘাট পাড়া গামী রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের ঘেরের সামনে দাড়ানো সিএনজির পেছনের সিটের ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লিংকরোড়ের মুহুরীপাড়ার বজল কবিরের ছেলে সিএনজি চালক আবদুর রহিম প্রকাশ ইলিয়াস(৩৮) ও দক্ষিন মুহুরীপাড়র মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান(৫৪)।
সোমবার মধ্যরাতে কক্সবাজারের পুলিশ সুপার মুহাস্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে প্রথমে আলামতসহ  সিএনজি চালক রহিম কে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিমতে  মো.ওসমান কে লিংক রোড থেকে আটক করা হয়। এই
 ঘটনায় কক্সবাজার সদর থানায় অস্ত্র আইনে মামলা লিপিবদ্ধ হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর