শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ায় এ অভিযান চালানো হয়।
আটক আতাহারুল হক (১৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফে হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকা দিয়ে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে যাতায়তের খবরে পুলিশ অভিযান চালায়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বটতলী এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপন করে পুলিশ তল্লাশী শুরু করে। এক পর্যায়ে পূর্ব দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইক সেখানে পৌঁছালে পুলিশ থামার জন্য নির্দেশ দেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা সন্দেহজনক এক ব্যক্তি কোমরে থাকা ছোট একটি প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়।
“ এতে ইজিবাইকে থাকা অপর এক যাত্রীর দেহ তল্লাশী করে পাওয়া যায় ১০ টি গুলি। পরে ঘটনাস্থলে তল্লাশী করে পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে পাওয়া যায় দেশিয় তৈরী একটি বন্দুক। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর