শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু

নিউজ রুম / ১৯৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে :
গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার পর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এর আগে রাতেই কারা মুক্তির সংশ্লিষ্ট কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছে। সম্প্রতি হাইকোর্টের রায়ে গ্রেনেড হত্যা মামলা থেকে খালাস পান আব্দুস সালাম পিন্টু।
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু কারাগার থেকে বের হয়ে আসার সময় কারাগারের গেটে তাঁর আত্মীয়-স্বজন ও দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় অভিনন্দন মিছিলে মুখরিত হয়ে যায় এলাকা।

২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয় আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান।


আরো বিভিন্ন বিভাগের খবর