শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মেরিন ড্রাই়ভে জীপের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

বিড়ি প্রতিবেদক :
কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জীপের ধাক্কায় খদবানু (৬৫) নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খদবানু ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় ট্যুরিস্ট জিপটি। সেখানে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জিপটি সেখান থেকে জব্দ করে আবার ওই জিপে করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান বৃদ্ধাকে। এদিকে হাসপাতালে নিয়ে আসার পথে ওই ট্যুরিস্ট জিপের ড্রাইভার বৃদ্ধাকে হাসপাতালে না নিয়ে গাড়ি খারাপ হওয়ার বাহানা দিয়ে হাসপাতালের নিকটের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জিপসহ সেখানে ফেলে পালিয়ে যায়। সেখানে থাকা পথচারী এবং সিএনজি চালকরা পরে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়।
পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে ট্যুরিস্ট জিপটি জব্দ করে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, বৃদ্ধার মৃতদেহ কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর