শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মোবাইল চুরির’ অভিযোগে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর ফেলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের উখিয়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর ফেলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনস্থ তাজমান হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন।
নিহত মোহাম্মদ আরাফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার জালাল আহমদ ওরফে জালাল হাজীর ছেলে।
নিহতের বরাতে আরিফ হোসাইন বলেন, শনিবার মধ্যরাতে উখিয়ার পালংখালীতে চুরির অভিযোগে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর ফেলে যাওয়া লাশ স্থানীয় এক হাসপাতালে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।
“ নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে। “
ওসি বলেন, “ প্রাথমিকভাবে চুরির অভিযোগে প্রতিপক্ষের মারধরে ওই যুবক মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। “
নিহতে ভাই জয়নাল আবেদীন বলেন, শনিবার দুপুরে স্থানীয় যুবক জাহেদ ও সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন তার ভাই মোহাম্মদ আরাফাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগে এনে বেঁধে কয়েক দফা মারধর করে। রাতে তাকে মুর্মূষাবস্থায় স্থানীয় পুটিবুনিয়া এলাকাস্থ সেনা বাহিনীর ক্যাম্পের পাশে ফেলে যায়।
খবর পেয়ে স্বজনরা আরাফাতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ওসি আরিফ হোসাইন জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে মামলা নথিভূক্ত করা হবে।
রোববার সকালে নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর