শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

উখিয়ায় বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার থাইংখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা খলিশখালী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, জে/৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)।
উখিয়ার হাইওয়ে পুলিশের শাহপরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
 ওসি মাহাবুল কবির বলেন, “কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রোহিঙ্গাসহ দুইজন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন, মেরিস সিগারেটের দুই কর্মী মোটরসাইকেলে বৃহস্পতিবার দুপুরে থাইংখালী থেকে উখিয়ার উদ্দেশ্যে আসার পথে বালুখালী মরাগাছতলা মোড়ের একটু আগে আসলে একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টাকালে পড়ে যায়। এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পড়ে যায়। এসময় টেকনাফমুখী দ্রুতগামী বাসটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়া দুই বাইক আরোহীকে চাপা দিলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।


আরো বিভিন্ন বিভাগের খবর