শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

কক্সবাজারে অস্ত্র সরবরাহ দিয়ে ইয়াবা নিতে এসে ঠাকুরগাঁওয়ের যুবক গ্রেফতার

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদরের খুরুলিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক ও অবৈধ অস্ত্রগুলো জব্দ করা হয়। তিনি অস্ত্র সরবরাহ দিয়ে ইয়াবা নিতে কক্সবাজার এসে উক্ত এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি বিল্লাল উদ্দিন।
গ্রেফতারকৃত সফিজ উদ্দিন (৩৬) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের ভূমরাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভূমরাদহ গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। তার কাছ থেকে ১টি থ্রিকোয়ার্টারগান ও ১টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।
এএসপি বিল্লাল উদ্দিন জানান, র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদে জানতে পারে, ঝিলংজার খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় একজন দুষ্কৃতিকারী অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তাৎক্ষণিক র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যার আগে উক্ত স্থানে পৌঁছালে এক ব্যক্তিকে হাতে প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করতে দেখে। ঐ ব্যক্তি র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করে। তার নাম সফিজ উদ্দিন। তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১টি থ্রি-কোয়ার্টারগান ও ১টি ওয়ানশুটারগান উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সফিজ জানায়, তিনি ঠাকুরগাঁওয়ের স্থানীয় বাসিন্দা, পেশাদার অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। প্রায়শই তিনি কক্সবাজারে এসে অস্ত্র দিয়ে ইয়াবার চালান নিয়ে যান। কক্সবাজারে সন্ত্রাসী গ্রুপের কাছে জব্দকৃত অস্ত্রের বিনিময়ে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁওয়ে যাবার পরিকল্পনায় ছিলেন। তার পূর্বেই র‌্যাব তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর