শিরোনাম :
শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: বিপুল বিদেশি মাদক উদ্ধার

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বিদেশী মদের বোতল ও বিয়ার জব্দ করেছে। এসব মাদক প্রতিবেশী মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে পাচারকারীরা এনেছিল।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে কমান্ডার আশিক আহমেদ জানান , গতকাল ২০ আগষ্ঠ (শনিবার) গভীর রাতে টেকনাফ কোস্টগার্ড স্টেশানের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর পাড়ে চালিয়াতলী ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের টহল টিম একটি ঝুপড়ি ঘর থেকে অভিনব কায়দায় লুকানো ৭টি বস্তা দেখতে পায়। পরে বস্তা গুলো তল্লাশী করে বিদেশী মদ ৯৪ বোতল গ্রান্ড রয়েল এবং ২৪৮ ক্যান আন্দামান বিয়ার জব্দ করে। এসব বিদেশি মাদক একদল মাদক পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার করে এনে মজুদ করেছিল।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান,জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর