শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে গাছ সুরক্ষা পেরেক অপসারণ কর্মসূচি

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

দীর্ঘদিন থেকে রাস্তার পাশে থাকা বড় বড় গাছ গুরুতে নানাভাবে পেরেক স্থাপন করা হয়। এতে করে বৃক্ষগুলোর ক্ষতি হয়। এর প্রভাব পড়ে পরিবেশ প্রকৃতির উপরে।
কক্সবাজারে বন বিভাগ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গাছ সুরক্ষা পেরেক অপসারণ কর্মসূচি পালন করে।
কক্সবাজার শহরের প্রধান সড়কের গুন গাছতলা নামক স্থানে থাকা বেশ কয়েকটি বড় বৃক্ষ থেকে পেরেক অপসারণ এর মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়। কেউ যাতে আর গাছে পেরেক না মারে সে কারণে মানববন্ধন ও সচেতনতা রেলি করা হয়।
আজ বুধবার সকালে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল সাকিব। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্ব  উপস্থিত ছিলেন কক্সবাজারের বিভিন্ন বন বিভাগের সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
পেরেক অপসারণ কর্মসূচী একমাস ব্যাপী চলমান থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর