শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

পবিত্র রমজান উপলক্ষ্যে উখিয়ায় বাজার মনিটরিং, অর্থদণ্ড

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

পবিত্র রমজান উপলক্ষ্যে উখিয়া উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে তিন দোকানদারকে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে কোর্টবাজার স্টেশনে মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১১হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীর নির্দেশে ও উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন। তিনি জানান, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার কোর্টবাজার স্টেশনে মূল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১১হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”


আরো বিভিন্ন বিভাগের খবর