শিরোনাম :
প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

আর্মির হাতে জিন্মি থাকা বাংলাদেশি ছয় জেলেকে ২৮ দিন পর বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনলো বিজিবি

নিউজ রুম / ৯৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
মিয়ানমারের আরাকান আর্মির হাতে জিন্মি থাকা বাংলাদেশি ছয় জেলেকে ২৮ দিন পর বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনলো বিজিবি।
শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান।
ফেরত আসা জেলেরা হল, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মৃত জাফর আলমের ছেলে মো. সোহেল (১৮), মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইসমাইল (৪০), সামসুল আলমের ছেলে মো. জসিম (১৯), হোসেন আহমেদের ছেলে মো. হোসেন আলী (১৪), ছৈয়দ আহম্মেদের ছেলে মো. শফিক (৩৩) এবং দক্ষিণ জালিয়াপাড়ার মো. আনোয়ারের ছেলে মো. শাহীন (১২)।
লে. কর্নেল ফারুক হোসেন খান বলেন, গত ১ মার্চ বিকালে টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় ইঞ্জিন চালিত বাংলাদেশি দুই নৌকা ভুলবশত জলসীমার মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়ে। এতে চলমান সংঘাতের প্রেক্ষিতে মিয়ানমারের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সদস্যরা নৌকা দুইটি সহ ৫ জেলেকে ধরে নিয়ে। এরপর গত ২৫ মার্চ নাফ নদীতে মাছ ধরার আরও এক জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
“ ঘটনা অবহিত হওয়ার পর থেকে বিজিবি ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ফেরত আনতে আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আরাকান আর্মি জিন্মি থাকা বাংলাদেশি এসব জেলেদের ফেরত দিতে সম্মত হয়। “
অবশেষে শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে বাংলাদেশি এই ৬ জেলেকে ফেরত আনে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।
লে. কর্নেল ফারুক হোসেন খান জানান, বাংলাদেশি জেলেদের ফেরত আনার পর তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর