শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

জুলাই আগস্ট হত্যাকান্ডের বিচার কার্যক্রমে কোন গাফলতি সহ্য করা হবে না -মীর মাহবুব

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

‘জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমান গাফেলতি দেখলে আবারও আবু সাঈদের মত বুক চিতিয়ে, মীর মুগ্ধের মত পানি নিয়ে ছাত্র-জনতা মাঠে আবারও নামবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহতদের’ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকার শহীদ ছাত্রদল নেতা নুরুল আমিনের পরিবার ৫ লাখ টাকা এবং জেলার আহত ৪৭ যোদ্ধাকে এক লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।
এসময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদদের প্রসঙ্গ তুলে ধরে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আন্দোলনে শহীদদের ও আহতদের এই ত্যাগ কোনভাবে পূরণ করা সম্ভব নয়। দেশের জন্য ত্যাগের সাহস সবার থাকে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘কক্সবাজারে আহত ও শহীদ পরিবারগুলো বর্তমানে অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। প্রশাসন সাধ্যমত তাদের পাশে দাঁড়িয়েছে। রমজানের শুভেচ্ছা উপহার প্রদানসহ ইতিপূর্বেও এসব সাহসী যোদ্ধাদের সহায়তা প্রদান করেছিল।
অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্দোলনে কক্সবাজার জেলায় ৪ জন শহীদ এবং ৮২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬২ জনের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এদের মধ্যে একজন শহীদ সহ আহত ৪৮ জনকে সহায়তা দেয়া হলো আজ।
এর আগে জেলার আরও ৩ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

 ‘অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমদ প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে আহতের প্রতি শ্রদ্ধা ও শহীদদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর