শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

বিমানবন্দর থেকে ১১ রোহিঙ্গা আটক

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
ঢাকার যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন নারীসহ ১১ রোহিঙ্গা। টিকেট ওকে হলেই কক্সবাজার ত্যাগ করতেন। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক হলে কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগত তিন লাক্ষাধিক টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ক্যাম্প ১৭ এর ৭২ ব্লকের বাসিন্দা মৃত নজরুলের ছেলে মোঃ নূর, একই ক্যাম্পের আবু তাহেরের ছেলে মো: নূর, ক্যাম্প-২ এর আই ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো: আয়াজ, ক্যাম্প ২৬ এর আই ব্লকের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, একই ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে রবি আলম ও তার ভাই আবু বক্কার ছিদ্দিক, একই ক্যাম্পের এ/১০ ব্লকের নুর আলমের ছেলে ওসমান, ক্যাম্প-১৭ এর ৭২ ব্লকের বাসিন্দা মৃত সলিমুল্লার ছেলে রেজাউল করিম, ক্যাম্প ৮ ইস্ট এর বি/৭৪ ব্লকের নুরুল আমিনের ছেলে মোঃ আজিজ, ২৬ নং ক্যাম্পের আই ব্লকের দীল মোহাম্মদের ছেলে মোঃ ফয়সাল এবং আব্দু শুক্কুরের মেয়ে রহিমা।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: কামরান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরে কনকোর্স হলে ইউএস-বাংলা এয়ারলাইন্স কাউন্টারের সামনে বিমানের জন্য অপেক্ষারত এক মহিলা এবং দশ পুরুষের গতিবিধি সন্দেহজনক হলে তাহাদের আটক করে এপিবিএন সদস্যরা। আটকের পর তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে ইউ এস বাংলা ২টি, নভোএয়ার ২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫ টি টিকেট পাওয়া যায়।

এসময় পৃথকভাবে তাদের তল্লাশি করে নগদ ৩ লাখ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া ফয়সাল নামক আটক এক ব্যক্তির নিকট দুইটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, একটি আইএফআইসি ব্যাংক এর ডেবিট কার্ড পাওয়া যায়। উদ্ধারকৃত মালামাল সহ আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, তারা কেন ঢাকা যাচ্ছিলো? এই সংক্রান্তে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে অনুসন্ধান অব্যাহত আছে। একই সাথে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: কামরান হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর