শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

তারেক রহমানের ঈদ উপহার পেয়ে এতিম শিশুদের মুখে অকৃত্রিম হাসি

নিউজ রুম / ৯৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

আহমদ গিয়াস :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঈদ উপহার পেয়ে কক্সবাজারের এতিম শিশুদের মুখে ফুটছে অকৃত্রিম হাসি। আসন্ন ঈদুল ফিতরকে আনন্দময় করে তুলতে কক্সবাজারের এতিম শিশুদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে এই ঈদ উপহার।  আজ শুক্রবার বিকাল ৩টায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ -ড্যাবের পক্ষ থেকে শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসায় শতাধিক এতিম শিশুর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ড্যাব কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ডা. জাহিদ হাসানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের সমাজকল্যাণ সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল।
এসময় ড্যাব জেলা শাখার সদস্য ডা. সাবরিনা জাহান, ডা. আসিফ হান্নান, ডা. রিজভি আহমদ, ডা. সাইফুল ইসলাম, ডা. শুভ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন রিপনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রিয় জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ঈদের আনন্দ থেকে যাতে এতিম শিশু শিক্ষার্থীরা বঞ্চিত না হয় সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের পরামর্শ ও নির্দেশে ড্যাব সহ বিএনপির অঙ্গসংগঠনগুলো নানা সামাজিক কর্মসূচী বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে কক্সবাজার শহরের রহমানিয়া মাদ্রাসায় শতাধিক এতিম শিশু শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়। এরআগে শুক্রবার সকালে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকার ৬শত দরিদ্র পরিবারের মাঝে স্থানীয় বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেওয়া হয়। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার জন্য বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান যে কর্মসূচী ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
তিনি প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে বলেন, সামান্য কিছু ত্রুটি পেলেই যাচাই বাছাই না করেই বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালনো হচ্ছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে এমন কমকাÐ থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানোর পাশাপাশি এ বিষয়ে দলের নেতাকর্মিদেরও সতর্ক থাকার আহবান জানান।
ড্যাব নেতা ডা. জাহিদ হাসান বলেন, ঈদ উপহার হিসেবে শিশুদের মাঝে নতুন জামা বিতরনের পরিকল্পনা থাকলেও উপকারভোগীদের সুবিধা বিবেচনা করে নগদ টাকা প্রদান করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর