শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ায় জাকজমকপূর্ণ ভাবে বিশ্ব পানি দিবস পালিত

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

হিমবাহ সংরক্ষণ” (Glacier Preservation) এই প্রতিপাদ্য সামনে রেখে উখিয়া  উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের উদ্যোগে  জাকজমকপূর্ণভাবে বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে ।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো  র‌্যালি ,আলোচনা সভা , ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উখিয়া উপজেলা পরিষদ হলরুমে শনিবার ( ২২ মার্চ ২০২৫ খ্রি:) সকালে উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং   উখিয়া ওয়াশ সেক্টরের সমন্বয়কারী ও ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক  তফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সভাপতি প্রেসক্লাব সাঈদ মুহাম্মদ আনোয়ার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া  অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুখ আহমেদ।
এছাড়াও উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সরকারি , বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন ওয়াশ সেক্টরে কর্মরত সকল বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মীবৃন্দ ।
 সভায় বক্তারা,  পানি দুষণ পানির অপচয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মর জন্য  নিরাপদ পানি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন ।


আরো বিভিন্ন বিভাগের খবর