শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযান : ইয়াবা সহ ৭ মাদক কারবারি আটক

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চেকনাফ :

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূল এলাকায়

কোস্ট গার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন ইয়াবা পাচারকারী আটক করেছে।

আজ শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস রিলিজে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোর রাতে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ শাহপরীর দ্বীপ স্টেশন এবং র‍্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের সমুদ্র উপকূল  এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে ইঞ্জিন রুমের ভিতরে একটি ব্যাগের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন ইয়াবা পাচারকারী আটক করা হয়।

আটকৃত পাচারকারীরা হলো সুলতান আহমেদ (৩৫),

জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫),কামাল হোসেন (৩০)

জাহাঙ্গীর আলম (২৯)। আটককৃতরা সকলেই টেকনাফ এর বাসিন্দা।

কোস্ট গার্ড কর্মকর্তা জানিয়েছেন জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর