শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার ঐক্যমত

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় কোম্পানীর পরিচালকরা
সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন।

(২২ মার্চ) শনিবার বিকেলে কক্সবাজার সৈকত লাগোয়া হোটেল জলতরঙ্গের হলরুমে
আয়োজিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ
তবারক হোসাইন। কোম্পানীর ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম
হোসাইন সাকিলের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং
ডিরেক্টর আবদুল্লাহ আল মুকিত চৌধুরী।

সভায় পরিচালকরা জানান, কোম্পানীকে দূর্নীতিবাজের হাত থেকে রক্ষা করার ফলে
এখন থেকে পরিচালকরা যেমন লাভবান হবেন, তেমনি স্থানীয় জনগণের জন্যও সেবার
পরিধি আরও সম্প্রসারিত হবে।

বোর্ড মিটিং-এ সাবেক এমডি নুরুল হুদার দূর্নীতির প্রতিবাদে একটি নিন্দা
প্রস্তাব উত্থাপন করেন ডিরেক্টর এইচআর মোসলেম উদ্দিন ভূঁইয়া, যা
সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দূর্নীতির দায়ে অপসারিত সাবেক এমডি নুরুল
হুদার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়
বোর্ড সভায়।

বোর্ড সভা শেষে এক ইফতার ও বিশেষ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন
কোম্পানীর ডিরেক্টর অপারেশন এনামুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
মোহাম্মদ বেলাল উদ্দিন ও মোহাম্মদ শাহাজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ
মামুন ও জুনাইদ কাদের, উপদেষ্টা ডাক্তার শাহীন আবদুর রহমান চৌধুরী,
রফিকুল হুদা চৌধুরী এবং ন্যায়পাল এডভোকেট গোলাম ফারুক খান কায়সার প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর