শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

নব বধু সেজে ইয়াবা

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

 

বিডি প্রতিবেদক টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে নব বধু সেজে ইয়াবা পাচারকালে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ জুলাই) বেলা ২টার দিকে পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নূর ইসলাম (৪০), রাজু আহমেদ (৪৮), কল্পনা আক্তার (৩৪), মাহমুদা আক্তার রেশমি (২২)।

টেকনাফ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, একটি পাচার চক্রের সদস্যরা বউ সেজে ইয়াবার পাচারের প্রস্তুতি নিয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের পরিবার ও নতুন বউ পরিচয় দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন হোটেলে ইয়াবা ডেলিভারি দিতেন। কখনো নতুন বউ কখনো পর্যটক হিসেবে পরিচয় দিতেন তারা। আটক রাজু আহমেদ (৪৮), কল্পনা আক্তার (৩৪) ও মাহমুদা আক্তার রেশমি (২২) এর বাড়ি ঢাকায়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর