শিরোনাম :
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে পেন্টাওশানের কর্মরত এইচ আর আনোয়ারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পেন্টাওশানের কর্মরত আনোয়ার চাকুরীর আড়ালে মোটা টাকার বিনিময়ে লোকবল নিয়োগ, নিজের লোকজনের নামে ঠিকাদারী প্রতিষ্ঠান খুলে বহু কাজ ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
গত কয়েক বছরে অনন্ত পক্ষে কয়েক কোটি টাকা অবৈধভাবে আয় করেছে বলে স্থানীয়রা তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্য্যালয় ও দূর্নীতি দমন বিভাগের কার্য্যালয়ে গত ১৪ আগষ্ট পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে।
মাতারবাড়ী ইউনিয়নের আবদুল মোনাফ সহ বহু জনে গত ১৪ আগষ্ট প্রধানমন্ত্রীর কার্য্যালয় ও দুর্নীতিদমন বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে জানান, তারা কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি দিয়ে কর্মহারা হয়েছে। বর্তমানে ১২টি আন্তর্জাতিক মানের ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন অবকাঠামো নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এসব মালামাল সাপ্লাই দেয়ার কাজে নিয়োজিত রয়েছে ২শতের অধিক স্থানীয় ও বহিরাগত সাব ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু পেন্টাওশানের কর্মরত এইচ আর আনোয়ার বিভিন্ন অজুহাত দেখিয়ে স্থানীয় শ্রমিক ও চাকুরীজিবীদের চাকুরীচুৎ করে মোটা টাকার বিনিময়ে বিহরাগতদের চাকুরী দিচ্ছে। এছাড়া নিজের লোকের নামে বিভিন্ন সাব ঠিকাদারী প্রতিষ্ঠান খুলে অবকাঠামো নির্মানের কাজ ভাগিয়ে নিচ্ছে। এভাবে অনন্তপক্ষে গত কয়েক বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার এসব দুর্নীতি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এদিকে অভিযুক্ত আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার লোকজনের কোন ধরণের ঠিকাদারী প্রতিষ্ঠান নেই। আমি শুধু চাকুরী করছি। ।


আরো বিভিন্ন বিভাগের খবর