শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি চৌধুরী

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন বলেছেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায়, নানান অনিয়ম ও দুর্নীতির কারণে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার- জেইউসি’র কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে সংগঠনের সদস্য সকল সাংবাদিকদের মধ্যকার ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত সরকারের দোসররা সুযোগ নেবে।
আজ রবিবার ( ৬ এপ্রিল) বিকেল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, নতজানু ও দলকানা সাংবাদিকদের কারনে দেশ পিছিয়ে গেছে, উত্থান ঘটেছে ফ্যাসিবাদের। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদ আজ সুদুর পরাহত। ফলে সাংবাদিকতার আত্মিক মৃত্যু ঘটেছে। পতিত হাসিনার লালিত মিডিয়ার কারনে দেশের মানুষ সঠিক ও নির্ভূল সংবাদ থেকে বহুদূর পিছিয়েছে।
তিনি বলেন এখন সময় এসেছে বাস্তবতা ও সত্যের লালন এবং ফ্যাসিবাদের আগ্রাসন রুখতে। এ ব্যাপারে সকলের সম্মিলিত প্রয়াসে ও সাংবাদিকদের দৃঢ ঐক্যের কোন বিকল্প নেই।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক মো: কামাল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের জরুরি সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সহ সভাপতি এমআর মাহবুব, সিনিয়র সদস্য আবু ছিদ্দিক ওসমানীসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর। উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সদস্য এসএম আমিনুল হক, আতাহার ইকবাল, শামসুল হক শারেক ইবনে আমিন সহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্যবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর