শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন্স সমুদ্র উপকূল থেকে ১১ জেলে সহ ৫টি মাছ ধরার ট্রলার অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিরবদক টেকনাফ :

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূল থেকে ১১ জন জেলে সহ ৫টি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

আজ মংগলবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে সাগর থেকে মাছ শিকার শেষে উপকূলে ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের অপহরণ করে নিয়ে যায়।

টেকনাফ ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জেলে সহ ট্রলার অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান মাছ শিকার শেষে টেকনাফে ফিরে আসার সময় সাগরে মিয়ানমারের জলসীমার কাছাকাছি এলাকা থেকে ১১ জেলে সহ ৫টি ট্রলার অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি তাদের অপহরণ করে নিয়ে যায়।

এর মধ্যে ৩ টি ট্রলার টেকনাফ এলাকার এবং ২ টি ট্রলার শাহ্পরীর দ্বীপ এলাকার বলে  জানা যায়।

২ টি ট্রলারের তথ্য পাওয়া গেলেও বাকি ৩ টি ট্রলারের মালিক ও মাঝিমাল্লার তথ্য এখনো পাওয়া যায়নি।

জেলে সহ ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর