শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ায় জেনারেল কেয়ার গিভিং ট্রেনিংয়ের উদ্বোধন

নিউজ রুম / ২১৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলও’র অর্থায়নে এবং কক্সবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টি’র সহযোগিতায় জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) কর্তৃক বাস্তবায়িত জেনারেল কেয়ার গিভিং (লেভেল-২) ট্রেনিংয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ট্রেনিং সেন্টারে স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১০ দিন ব্যাপী আপ স্কিলসের এই ট্রেনিং উদ্বোধন করা হয়।
স্কাস এর পিএসইএ ম্যানেজার তাজনিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাদমান জামি চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাইদ মুহাম্মদ আনোয়ার।
জেনারেল কেয়ারগিভিং, জেপিটিটিসি,লিড ট্রেইনার কামরুন্নাহারের সঞ্চানালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,স্কাসের সহকারী পরিচালক তারিকুল ইসলাম, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক  এইচ কে রফিক উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, জেনারেল কেয়ার গিভিং প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তাদের কর্মসংস্থান সুযোগের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করবে। স্থানীয় যুব সমাজের দক্ষতা উন্নয়নে আরো অধিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে দেশীয় ও আর্ন্তজাাতিক দাতা সংস্থা ও সহযোগী সংস্থা গুলোর দৃষ্টি আকর্ষণ করেন। অতিথিবৃন্দ কোর্স গ্রহণকারী সকল শির্ক্ষাথীদের সাফল্য কামনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর