শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় তৃতীয় শ্রেণির কর্মচারী দিয়ে এসএসসি পরীক্ষার ডিউটি

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের পেকুয়ায় তৃতীয় শ্রেণির কর্মচারীকে দিয়েই চলছে এসএসসি.পরীক্ষার ডিউটি। নিয়ম না থাকলেও নিয়ম ভঙ্গ করে ডিউটি করতে দেখা গেছে টৈটং উচ্চ বিদ্যালয়লর এক তৃতীয় শ্রেণির কর্মচারীকে।পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে । পরীক্ষা কেন্দ্রে এ ধরনের নিয়ম না থাকলেও নিয়ম ভঙ্গ করছেন কেন্দ্র সচিব ও বিদ্যালয় প্রধানরা।

তথ্য সংগ্রহে জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরপর দু’টি পরীক্ষায় ডিউটি পালন করতে দেখা যায় টৈটং উচ্চ বিদ্যালয়ের আনছারুল হক নামের এক তৃতীয় শ্রেণির কর্মচারীকে। এ ধরনের কোন নিয়ম না থাকলেও নিয়ম ভঙ্গ করছেন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা৷ এছাড়াও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের এক সন্তান বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিলেও তাঁর আপন ভাই ইমাম হোছাইনকে প্রতিদিন ডিউটির তালিকায় রাখা হয়েছে একই কেন্দ্রে।

এবিষয়ে জানতে চাইলে একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান বলেন, তৃতীয় শ্রেণির কোন কর্মচারী পরীক্ষা কেন্দ্রে ডিউটির নিয়ম নেই। টৈটং উচ্চ বিদ্যালয় থেকে একজনকে ডিউটি দেওয়া হয়েছিলো সেটা আমরা তাদেরকে নিষেধ করেছিলাম। এরপরেও যদি ডিউটি দিয়ে থাকে সেটা আমরা যাচাই-বাছাই করে ব্যবস্থা নিবো।

এবিষয়ে কেন্দ্র সচিব মোস্তফা আলী বলেন, পরীক্ষার হলে তৃতীয় শ্রেণির কর্মচারী ডিউটি করার বিধান নেই। টৈটং উচ্চ বিদ্যায়লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রাশেদ পরিচয় গোপন করে তৃতীয় শ্রেণির এক কর্মচারীকে শিক্ষক পরিচয়ে আমাদের তালিকা প্রদান করেন। আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি।

টৈটং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রাশেদ জানান, মূলত আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকার কারণে তৃতীয় শ্রেণির একজন কর্মচারীকে দুই বার ডিউটির দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এটা নিয়মে নেই। আগামী পরীক্ষা থেকে তাদের আর ডিউটিতে পাঠাবো না৷


আরো বিভিন্ন বিভাগের খবর