শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজারের টেকনাফে অপহ্নত সিলেটের ৬ জন রাজমিস্ত্রীকে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ইকরাম টিপু :

কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে আসা সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) কে বাহারছরা পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ মংগলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের রাজছড়া পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

তারা  হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯), মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫) ও মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২)।

তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, গত ১৬ এপ্রিল  সিলেটের জকিগঞ্জ থেকে রাজমিস্ত্রি কাজ করার জন্য টেকনাফ রাজাছড়া গ্রামে এসে অপহরণের শিকার হন।

বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর টেকনাফ থানার একটি টানা কয়েক দিন অভিযান চালায়। পুলিশ আজ মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার  রাজাছড়া পাহাড়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় অপহ্নত ৬ নির্মাণ শ্রমিককে উদ্ধার করে।


আরো বিভিন্ন বিভাগের খবর