শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিন বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দক্ষিন সুন্দরী পাড়া এলাকার আবদুল গনির পুত্র আকতার হোসেন (৫২), তাঁর স্ত্রী মিনা আক্তার (৪৫), ছোট ভাই উত্তর সুন্দরী পাড়ার বেলাল হোসেন (৪০), বড় ভাই মোস্তাক আহমদ (৫০), বেলাল হোসেনের পুত্র পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এর শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৯) ও আজগরীয়া মেহের উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী শহিদুল ইসলাম (১৬)। এদের মধ্যে আকতার হোসেন ও মিনা আক্তার দম্পতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়রা জানান,, ৫৮ শতক জায়গা নিয়ে উত্তর সুন্দরী পাড়ার আবদুল গনির সঙ্গে তাঁর নিকটাত্মীয় জামাল হোসেন, আবদুল আজিজ, জাকের হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে দুপক্ষের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তাঁদের মধ্যে থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি দুপক্ষের মধ্যে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। সকালে জামাল হোসেন, জাকের হোসেন, আবদুল আজিজ গং বিরোধপুর্ণ জায়গায় স্থাপণা নির্মাণ কাজ শুরু করে। এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাহিনুল ইসলাম সাদ্দাম,জয়নাল আবেদীন, জামাল হোসেন, কফিল উদ্দিন আবদুল আজিজ, ফোরকান আবুল কাসেম, রিয়াজ উদ্দিন জাকের হোসেন, জাকের হোসেন ,জামাল হোসেন, আবুল কাসেম, জাকের হোসেনসহ ১৫ থেকে ২০ জনের উত্তেজিত লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে নারী, কলেজ ও মাদরাসা শিক্ষর্থীসহ ৬জন গুরুতর আহত হন।
এ ব্যাপারে আবদুল গনি বলেন, এ সম্পত্তি ওয়ারিশ ও খরিদাসুত্রে আমার। দীর্ঘ তিনযুগ ধরে ভোগ দখলে আছি। গত এক বছর ধরে জাকের, আবদুল আজিজ গং জবর দখলের চেষ্টা করছে। আদালতে মামলা চলমান আছে। তাঁরা পেশিশক্তির জোরে সকালে বাড়ির উঠানে স্থাপণা নির্মান করে। পিটিয়ে ৬ জনকে রক্তাক্ত জখম করেছে।
এ ব্যাপারে জাকের হোসেন বলেন, আমাদের ওয়ারিশান জায়গা জবর দখল করে রেখেছে আবদুল গনি। একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।
ইউপি সদস্যা ছাদেকা বেগম বলেন, সকাল থেকে উত্তেজনা চলছে।হঠাৎ আমার চোখের সামনে মারপিট হয়।আমি সহ স্হানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর