শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

নিউজ রুম / ৯২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

উখিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বর্তমান গভর্নিং বডির সভাপতি,  সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে  ও  অধ্যাপক ছৈয়দ আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, প্রবীন রাজনীতিবিদ বাদশাহ মিয়া চৌধুরী, অভিভাবক প্রতিনিধি জি.এম. ইদ্রিস, অধ্যাপক তৌহিদুল আলম এবং পরিক্ষার্থী জুবাইদা আক্তার।
প্রধান অতিথি  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে নেতৃত্ব দিতে হলে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। অন্যের সুপারিশ নয়, নিজের যোগ্যতায় চাকরির স্থান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ভাল রেজাল্টের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যেককে একটি করে গাছ লাগাতে হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর