শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের ক্ষতিপূরন প্রদান

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই উপলক্ষে  বুধবার কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে বুধবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৪ জনকে মোট ৬ লাখ ৫ শত টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীর মাঝে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, ১৪ জনের মধ্যে এক পরিবার নিহত হিসেবে ক্ষতিপূরণ পান। অন্য ১৩ জনকে আহত ও নানা ভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে ক্ষতিপূরণ দেওয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর