শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

অটোরিকশা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে অটোরিকশা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২ টায় কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত মো. পারভেজ মোশারফ (১৯) পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইট পাড়ার আবুল ফয়েজের ছেলে।
আহতরা হল, মোহাম্মদ সাঈদী (২১) মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি মোটর সাইকেল আরোহী।
এছাড়া অপর দুইজন অটোরিকশা যাত্রী বলে তথ্য পাওয়া গেলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, দুপুরে মেরিন ড্রাইভে টেকনাফের মাথাভাঙ্গা এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী একজন ঘটনাস্থলে নিহত এবং তিনজন আহত হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।
নিহতের লাশ টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর