শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

দেশি-বিদেশি অস্ত্র সহ অপহরণকারী চক্রের মুল হোতা গ্রেফতার

নিউজ রুম / ১১৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে জায়েদ হোসেন ফারুক নামে অপহরণকারী চক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে কক্সবাজার র‍্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র্যাব ১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলাম।

ব্রিফিংয়ে তিনি জানান, গত ১১জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভিকটিম মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

পরে অপহৃতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবি করেন অপহরনকারীরা।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূলহোতা  মোঃ জায়েদ হোসেন ফারুককে পশ্চিম মরিচ্যা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে র‍্যাব ৪টি কটি, ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি বন্দুক, ২১রাউন্ড দেশি-বিদেশি পিস্তল ও বন্দুকের গুলি, র‍্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।

সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ডাকাত শাহ আলম ও সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও ৪জন এই অপহরণকারী চক্রের সাথে জড়িত বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর