শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ইয়াবা কারবারীর ১৫ বছরের কারাদন্ড

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
ইয়াবা কারবারে জড়িত থাকার দায়ে মো. জাফর আলম (৬০) নামের এক বৃদ্ধকে ১৫ বছরের স্বশ্রম কারাদন্ড ‍দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একইসাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত

ইয়াবা সহ গ্রেফতারের ৫ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন ওই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আসামী জাফর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চন পাড়া গ্রামের মৃত পেঠান বক্সের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ জুলাই সকাল ১০ টায় কাঞ্চনপাড়ার জাহেদের দোকোনের সামনে থেকে ৩০ হাজার ইয়াবা সহ জাফরকে গ্রেফতার করে র‌্যাব। ওইদিন রাতেই কার বিরুদ্ধে মাদক আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশূলী (পিপি) ফরিদুল আলম বলেন, ইয়াবার সেই মামলায় ২০২১ সালে ১৯ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা। পরে মামলার বিচারকি কার্যক্রম শেষে আসামীর উপস্থিতিতেই ওই সাজার
আদেশ দিয়েছে আদালত।


আরো বিভিন্ন বিভাগের খবর