শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

জেলেকে পিটিয়ে হত্যা

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারে খুরুশকুলে সীমানা বিরোধ নিয়ে কথা কাটাকাটির জেরে আব্দুল গফুর (৩৫) নামের এক জেলেকে পিঠিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খুরশকুল ইউনিয়নের পেচার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী তরিকা বেগম বলেন, সাগরে মাছ ধরার উদ্দেশ্য যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করছে নুর আহমেদ ও তার পরিবারের লোকজন।
নিহতের ভাই শাকের উল্লাহ বহদ্দার বলেন, সকালে বাড়ি থেকে বের হয় মাঝি আবদুল গফুর। পথে বাড়ির সীমানা বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয় প্রতিবেশী নুর আহমেদের সাথে। একপর্যায়ে আব্দুল গফুরকে লাঠি দিয়ে পেছন থেকে আঘাত করে নুর আহমেদ। এসময় গফুর মাটিতে লুটিয়ে পড়লে লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় নূর মোহাম্মদসহ তার পরিবারের লোকজন। পরে মাঝি গফুরকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ( ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। হামলাকারদের ধরতে অভিযান চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর