শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

জুয়ার আসরে পুলিশের ধাওয়াঃনদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় মাতামুহুরী নদীতে ঝাঁপ
দিয়ে বাঁচতে চাওয়া শফি আলম (২৬) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শীতারখিল নতুন খালের মূখে এ ঘটনা ঘটে।
এদিকে ১৫ ঘন্টা সময় অতিবাহিত হলেও শফি আলমের খোঁজ মেলেনি বলে
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল হক নিশ্চিত করেন।
নিখোঁজ-শফি আলম, ঐ এলাকার মৃত আব্দু খালেকের ছেলে।
মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন,রাত
দেড়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পায় প্রতিদিন রাতে নদীর তীরবর্তী শীতারখিল জায়গাতে ৭-৮জন জুয়াড়ি
জুয়া খেলে।তাই সত্য-মিথ্যা যাচায়ের লক্ষে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের
পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়।এসময় কাউকে না পেয়ে চলে আসি।সকালে শোনতে পায় জুয়াডিদের মধ্যে ৩জন লোক মাতামুহুরী নদীতে ঝাঁপ দেয়।এরমধ্যে
দুইজন সাঁতরিয়ে কূলে উঠলেও শফি আলম নামে এক যুবক নিখোঁজ রয়েছে।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন
বলেও তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর